Saturday, March 14, 2026
- Advertisement -

পশ্চিমী ঝঞ্ঝা ঘনীভূত হয়েছে। ফলে সেই অর্থে শীতের দেখা নেই

- Advertisement -

আজকের আবহাওয়া

 

শীত কিছুটা এসেও আবার বিদায় নিয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবার একটা

পশ্চিমী ঝঞ্ঝা ঘনীভূত হয়েছে। ফলে সেই অর্থে শীতের দেখা নেই।

আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালে জানিয়েছে, আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ আপডেট। গত দু’দিনে সামান্য নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকবে। আগামীকাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়াতে পারে। অর্থাৎ ফের শীত উধাও হয়ে যেতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা (Kolkata) সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments