Saturday, February 7, 2026
- Advertisement -

পুজোর আগে বকেয়া পাওনা মেটানোর দাবিতে সরব, আলিপুর ডিভিশনে নির্বাহী বাস্তকার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার PHE ঠিকাদারদের

- Advertisement -

বছরের পর বছর পেমেন্ট বকেয়া” দুর্গা পুজোর আগে আলিপুরে ডিভিশন নির্বাহী বাস্তুকার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দক্ষিন চব্বিশ পরগনা জেলার PHE ঠিকাদাররা

বাইজিদ মন্ডল, আলিপুর :- জল জীবন সহ অন্যান্য কাজের দীর্ঘ বকেয়া পেমেন্টের দাবিতে ২২ই সেপ্টেম্বর দুপুর ১২ থেকে তিন দিন আলিপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার অফিসের সামনে ধর্না ও শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন দক্ষিন চব্বিশ পরগনা জেলা PHE কনটেক্টার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে।

এখানে দক্ষিন চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এদিন দক্ষিন চব্বিশ পরগনা জেলা PHE কনটেক্টার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জানান, আমরা PHE Dte-এর সংস্থা,

আলিপুর ডিভিশন PHE ঠিকাদার কল্যাণ সমিতির অধীনে এবং মূল সংস্থা Le. অল বেঙ্গল PHE ঠিকাদার সমিতি (সিভিল) জল জীবন মিশন নির্বাচন, গঙ্গা সাগর মেলা ও অন্যান্য প্রকল্পের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে জড়িত

এবং এই কাজের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ এবং স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন। আমরা ২০২৪ সালের আগস্ট থেকে কাজের জন্য আমাদের প্রায় ৬ হাজার কোটির বেশি বকেয়া অর্থ পাচ্ছি না।

এর ফলে ২০২৫ সালে এই বছর তীব্র আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। সমস্ত সংস্থা তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করেছে, তবুও অনেকেই মাসের পর মাস এবং কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে অর্থের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

এই পরিস্থিতির ফলে অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহের উপর উল্লেখযোগ্য আর্থিক সংকট দেখা দিয়েছে এবং ছোট ব্যবসা এবং ব্যক্তিগত ঠিকাদারদের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, যার ফলে তারা অনাদায়ী ব্যাংক ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে,ইতি মধ্যে কয়েকজন ঠিকাদার অতিরিক্ত ঋণের বোঝা সামলাতে না পেরে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারাও গেছে।

আমাদের কাজের দীর্ঘ বকেয়া পেমেন্টের দাবিতে তিন দিন দুপুর ১২.০০ টা থেকে আলিপুর ডিভিশন নির্বাহী বাস্তুকার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলাম। এতে সুরাহ না হলে তারা দুর্গা পূজার পরে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments