Wednesday, April 22, 2026
- Advertisement -

পুরুলিয়ায় বিজেপি নেতাকে প্রাণে মারার হুমকি দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

- Advertisement -

 

পুরুলিয়ায় বিজেপি নেতাকে প্রাণে মারার হুমকি দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

নিউজ ডেস্ক :- লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে সমস্ত বাংলা জুড়ে। অভিযোগ উঠল পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নং ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান তুফান কুমার রায় ও শ্যামল দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ওই হুমকি পাওয়ার পরেই নিজের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন ওই বিজেপি নেতা তথা ওই পঞ্চায়েতেরই বিরোধী দলনেতা নয়ন মেহান্তা। যদিও পঞ্চায়েতের বিরোধী দলনেতা নয়ন মেহান্তার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তুফান কুমার রায়।

উল্লেখ্য গত ২৯ শে মার্চ রঘুনাথপুর শহরে নির্বাচনী প্রচারে আসেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী।যেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি মিছিলে যোগ দেন।আর সেই মিছিল চলাকালীন আড়রা গ্রামপঞ্চায়েতের প্রধান তথা রঘুনাথপুর ১ নং ব্লক INTTUC এর সভাপতি তুফান কুমার রায়কে ধাক্কা দিয়ে সামনে থেকে দিয়ে সরিয়ে দেন প্রার্থী অরূপ চক্রবর্তী। পঞ্চায়েত প্রধানের সঙ্গে প্রার্থী অরূপ চক্রবর্তীর এমন দুর্ব্যবহারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ফোন মারফত প্রাণে মারার হুমকি দেন পঞ্চায়েত প্রধান তুফান কুমার রায় ও শ্যামল দে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি তুলে আজ রবিবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই বিজেপি নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments