Tuesday, February 17, 2026
- Advertisement -

বঙ্গবন্ধুর ৩২ নম্বরে বাড়িতে উদ্ধার হাড়গোড় – নানা সন্দেহ দানা বাঁধছে 

- Advertisement -

 

বঙ্গবন্ধুর ৩২ নম্বরে বাড়িতে উদ্ধার হাড়গোড় – নানা সন্দেহ দানা বাঁধছে

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকায় মিলল হাড়গোড়ের একাধিক অংশ। গত ২৪ ঘণ্টায় আগে অর্থাৎ রবিবার ওই বাড়িতে ‘রহস্যজনক’ আয়নাঘর আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এমনকি মাটির তলায় একাধিক ফ্লোর আছে বলেও দাবি করা হয়। সেই মতো তল্লাশি অভিযান শুরু হয়। দমকল জল সরিয়ে আয়নাঘরের খোঁজ চালায়। কিন্তু কিছুই পাওয়া যায়নি। সে দেশের (Bangladesh) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ সোমবার সকালে হঠাত করেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে পৌঁছে যান সিআইডি’র আধিকারিকরা। গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি অভিযান। আর সেই অভিযান চলাকালীন বাড়ির এলাকা থেকে হাড়গোড়ের একাধিক অংশ পান সে দেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। এরপরেই ওই এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া হাড় আদৌতে কার এবং কীসের তা এখনও স্পষ্ট নয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে। সেগুলির মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। উদ্ধার করে সেগুলিকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। উদ্ধার হওয়া হাড়গোড় মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। ইতিমধ্যে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামীলীগের নেতারা। সেই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments