বাঘের খবর করতে গিয়ে বাঘের খাপ্পরে সাংবাদিক
নিউজ ডেস্ক :- বাঘের খবর করতে গিয়ে বাঘের খাপ্পরে সাংবাদিক। কিন্তু দৃঢ় সাহিকতার সঙ্গে বাঘকে কাবু করেন সেই সাংবাদিক।
মনে অসীম সাহস না থাকলে এমন কাজ করা যায় না। বাঘের সঙ্গে সম্মুখ সমরে সাংবাদিক। দুঙ্গারপুরের মেটওয়ালা এলাকার জনবসতিতে একটি চিতাবাঘ ঢুকে পড়েছে। এমন খবর পেয়ে সেখানে ছুটে যান সাংবাদিক গুনওয়ান্ত কালাল। কিন্তু কে জানত, সেই তাকেই চিতাবাঘে ধরবে। চিতাবাঘের খবর করতে গিয়ে সরাসরি চিতাবাঘের খপ্পরে পড়তে হবে, তা হয়তো ভাবতেও পারেননি গুনওয়ান্ত। কিন্তু তিনি ভয় পান নি।
সম্মুখে সমর বুঝতে পেরে চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই তিনি চিতাবাঘের উপর ঝাঁপিয়ে টুটি টিঁপে ধরে বসে পড়েন। এর পর সেটির আর নড়াচড়ার কোনও সুযোগই ছিল না। এই অবস্থায় চিতাবাঘটি হাত নাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু লাভ করে উঠতে পারেনি। ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, গুনওয়ান্ত দুই হাত দিয়ে চিতাবাঘটিকে চেপে ধরে রেখেছেন। একাই তিনি বাঘটির উপর। আশেপাশে অন্যরা এই সময় কী করবে ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত অবশ্য চিতাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়।

