Monday, February 16, 2026
- Advertisement -

বাড়ি থেকে নিকোজ হয়ে যাওয়া বৃদ্ধ কে বাড়িতে ফিরিয়ে দিলো চুঁচুড়ার সিভিক পুলিশ অভিষেক দাস

- Advertisement -

বিশেষ সংবাদদাতা:হুগলি:-
__
হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া কাপাসডাঙ্গা প্রাইমারী ইস্কুল সংলগ্ন বুদ্ধান শংকর নামে এক বছর 70 এর বৃদ্ধ কে বাড়ির লোক কোনো কারন ছাড়াই বাড়ি থেকে বের করে দেন,বৃদ্ধর দাবি। এরপর সেই বৃদ্ধ থাকতে শুরু করেন হুগলি মোড় ট্রাফিক সিগন্যাল সংলগ্ন একটি ছোটো জায়গায়,ইলেকট্রিক ট্রান্সফারের পাসে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ট্রাফিক ডিউটি করতে এসে সেই চিত্র দেখেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার অভিষেক দাস, তৎক্ষণাৎ সে বৃদ্ধ কে উদ্ধার করে দুপুরের আহারের ব্যবস্থা করে এবং তার পরিচয় অর্থাৎ নাম,ঠিকানা জিজ্ঞেস করে অভিষেক দাস টোটোয় চাপিয়ে তার কাপাসডাঙ্গার বাড়িতে পৌছে দেন,তার বাড়ির লোকের কথা অনুযায়ী বুদ্ধান বাবু হাটতে বেড়িয়ে হঠাৎ নিকোজ হয়ে যান, এবং পরিবার থানায় নিকোজ ডায়রি করার আগেই সিভিক পুলিশ বাড়ি পৌছে দিলেন বৃদ্ধান বাবু কে।অভিষেক দাসের এই কর্মকান্ড কে সাধুবাদ জানালেন সাধারণ মানুষ থেকে চুঁচুড়া ট্রাফিক গার্ডের সকল কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments