Tuesday, April 21, 2026
- Advertisement -

বিজেপির নিখোঁজ ৪ ছাত্র নেতাকে গ্রেফতার পুলিশের 

- Advertisement -

বিজেপির নিখোঁজ ৪ ছাত্র নেতাকে গ্রেফতার পুলিশের

সোমবার রাত থেকেই বিজেপির চারজন ছাত্রনেতা নিখোঁজ। এই নিয়ে শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকি দেয়। মঙ্গলবার সকালে তাঁদের নিখোঁজ ৪ ছাত্রের নাম প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পর তাঁদের সন্ধান চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সেই মামলা দায়ের হতেই মুখ ফুটল পুলিশের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা জানিয়েছে, খুনের ষড়যন্ত্র করার অভিযোগে ৪ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫৭ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে লেখা হয়েছে –

নবান্ন অভিযানে ‘লাশ ফেলে দেওয়ার ছক’, গ্রেফতার ৪।

আজ সকালে পুলিশ জানায়, ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওযা হয়েছে। আগে সকাল ৮টা ০৮ মিনিটে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুভ্রজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার নামে ৪ জন ছাত্র নেতা হাওড়া স্টেশনে স্বেচ্ছাসেবকদের খাবার বিলি করছিলেন। হঠাৎ তাঁরা নিখোঁজ হয়ে গিয়েছেন। এর পরেই তৈরী হয় উত্তেজনা। প্রথমিকভাবে পুলিশ কিছু না জানালেও শেষে তা প্রকাশ করে। এদিকে শুভেন্দু বলেন,’ছাত্র নেতাদের বাবা মা আদালতে গিয়েছেন। সেখানেই দেখা হবে।’ বুধবারই পরিবারের দায়ের করা আবেদনের শুনানি হতে পারে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments