বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও SIR এর বিরুদ্ধে ব্লক সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে বিডিও হইতে খনকার পর্যন্ত প্রতিবাদ মিছিলে জনজোয়ার
বাইজিদ মন্ডল মগরাহাট :- বাংলা ভাষাকে অপমান ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা এবং এস আই আর (sir) র বিরুদ্ধে সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট পূর্বে, মগরাহাট দুই নম্বর ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্করের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল এর আয়োজন করে। এই মিছিল বিডিও হইতে শুরু করে এই প্রতিবাদ মিছিল খানকার বাজার হয়ে ঠাকুর তোলা পর্যন্ত শেষ হয়।স্থানীয় দলীয় সূত্রে পাওয়া খবর এই প্রতিবাদ মিছিলে এই বর্ষা মৌসুমে বৃষ্টি মাথায় নিয়ে প্রায় পনেরো হাজার দলীয় সমর্থক উপস্থিত হয়ে ছিল।এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য ছিল বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী অভিবাসী শ্রমিকদের উপর নির্যাতন এবং গ্রেফতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং (sir) এস আই আর এর বিরুদ্ধে। এই ঘটনাকে “ভাষাগত সন্ত্রাস” হিসেবে অভিহিত করে বিধায়িকা নমিতা সাহা বলেন, “এটি কোনো অনিচ্ছাকৃত ভুল নয়। বাঙালি জনগণকে অপমান করার নির্দিষ্ট উদ্দেশ্যে করা হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশি ভাষা বোঝার জন্য দোভাষী চাইছে। বাংলা ভাষী মানুষের উপর এই ইচ্ছাকৃত হয়রানি একটি অপমান। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে যেমন ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং আসামে বাংলা ভাষী অভিবাসী শ্রমিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে। ব্লক যুব সভাপতি বাচ্চু শেখ বলেন, এই শ্রমিকরা বৈধ আধার কার্ড, ভোটার আইডি এবং প্যান কার্ডের মতো নথি দেখানো সত্ত্বেও তাদের গ্রেফতার করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে এবং কখনো কখনো বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে পাশাপাশি এস আই আর এর বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট দুই নম্বর ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্কর,পঞ্চেত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন,দুই নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ সহ মগরাহাট পূর্বের সকল নেতৃত্ববৃন প্রমুখ। তৃণমুল নেতৃত্বরা তাঁরা একযোগে বিজেপির এই “ভাষাগত বৈষম্য” এবং “বাঙালি বিরোধী মনোভাব” এর নিন্দা করেন,এবং আগামীতে এর বিরুদ্ধে (বিজেপি) বৃহৎ প্রতিবাদের হুশিয়ারি দেন।

