Thursday, April 30, 2026
- Advertisement -

বিবেক চেতনা যুব উৎসব , ছাতনাতে

- Advertisement -

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন। আজ সারা ভারতবর্ষ জুড়ে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কোথাও বা ছবিতে মাল্যদান করে, কোথাও বা মাস্ক বিতরণ করে আবার কোথাও বা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে, সর্বত্রই স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা। আজ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে বিবেক চেতনা যুব উৎসব পালন করা হলো। ছাতনা বারবাকড়া মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত কর্ম সূচিতে যুব কল্যাণ দপ্তর আধিকারিকগন ছাড়াও উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরি, সহ সভাপতি বঙ্কিম মিশ্র, বাঁকুড়া জেলা পরিষদের সদস্যা দিপালী বাউরী এবং সংখ্যালঘু সেল এর প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ।

বিবেক চেতনা যুব উৎসব , ছাতনাতে

দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা

জোটের প্রশ্নে মমতার প্রস্তাবকে হাস্যকর বললেন অধীর চৌধুরী, সাংবাদিক বৈঠকে এমনকী যেচে আমন্ত্রণ গ্রহন করছেন বলেও কটাক্ষ করলেন তিনি

সোনামুখী পৌর প্রশাসকের নিজের ওয়ার্ডের সাধারণ মানুষদের এখনো মেলেনি সরকারি বাড়ি ক্ষুব্দ সাধারন মানুষরা

More News – উত্তর 24 পরগনা জেলার বারাসাত বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ এক অভিন্ন কর্মসূচি গ্রহণ করলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে

নিশীথ দাস, রাজু দাস, উওর২৪ পরগনা :- আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে গোটা দেশ ও রাজ্যে জুড়ে। এই দিনটি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, সংগঠন,ও রাজনৈতিক দল গুলো তাদের নিজেদের মতন করে পালিত করে। আর এদিন উত্তর 24 পরগনা জেলার বারাসাত বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ এক অভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই জন্ম বার্ষিকী তে। এদিন তাদের উদ্যোগে বারাসাত জেলা সদর হাসপাতালে থাকা বিভিন্ন রুগীদের হাতে ফল, মিষ্টি তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এদিন হাসপাতালে আসা রুগী ও রুগীর পরিজনদের হাতে মাস্ক ও স্যানিটাইজার ও তুলে দেওয়া হয় বারাসাত বিধান সভা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজ সারাদিন ধরে। এই প্যান্ডামিক সিচুয়েশনে বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগে খুশি বারাসাতের আপামর মানুষ। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments