Tuesday, April 21, 2026
- Advertisement -

ভারতকে করা হোক আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু দেশ – প্রস্তাব মার্কিন সেনেটে 

- Advertisement -

 

ভারতকে করা হোক আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু দেশ – প্রস্তাব মার্কিন সেনেটে

ডেস্ক রিপোর্ট :- পৃথিবী এখন পরিষ্কার দুটি শিবিরে বিভক্ত। একদিকে রাশিয়া, চিন, উত্তর কোরিয়া সহ কিছু দেশ ও অন্যদিকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য কিছু দেশ। ভারতের অবস্থান মধ্যপন্থা। এই অবস্থায় ভারতেকে কাছে টানতে বিল আনা হলো মার্কিন সেনেটে। বৃহস্পতিবার মার্কিন সেনেটর মার্কো রুবিও একটি প্রস্তাব আনেন মার্কিন (USA) কংগ্রেসে। সেই বিলের স্বপক্ষে কথা বলতে গিয়ে রিপাবলিকান সাংসদ বলেন, “ভারত মহাসাগরীয় এলাকায় লাগাতার আগ্রাসন চালাচ্ছে কমিউনিস্ট চিন। ওই অঞ্চলের যে দেশগুলো আমেরিকার ঘনিষ্ঠদের তালিকায় রয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত হানছে। এহেন পরিস্থিতিতে আমেরিকার উচিত এই ষড়যন্ত্রের বিরোধিতা করা। বোঝানো উচিত, ভারত-সহ (India) ওই এলাকার দেশগুলো মোটেই একা নয়।” কেবল ভারতের পাশে দাঁড়ানো নয়, আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যেও নয়াদিল্লিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে ওই বিলে। সেই বিলে বর্তমান বিশ্বের পরিস্থিতি বিশ্লেষণ করে রুশ-চিন শক্তিকে বিশ্বের শত্রু বলেও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিতা সেই বিলে বলা হয়েছে, জাপান, ইজরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ন্যাটোর সদস্য দেশগুলোর মতোই গুরুত্ব দেওয়া হোক ভারতকে। প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ওঠা চ্যালেঞ্জ সামাল দেওয়া- সমস্ত ক্ষেত্রেই ভারতকে ন্যাটোর সদস্যদের মতো সাহায্য করার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে। ভারতকে সাহায্যের পাশাপাশি পাকিস্তানের বিরোধিতাও করা হয়েছে সেনেটরের বিলে। আন্তর্জাতিক মহলে একাধিকবার প্রশ্ন উঠেছে পাকিস্তানের সন্ত্রাস যোগ নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের দলের সেনেটরের কথায়, পাকিস্তানের বিরুদ্ধে যদি সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে ইসলামাবাদ নিরাপত্তা সংক্রান্ত সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments