Wednesday, April 22, 2026
- Advertisement -

ভোট প্রচারে এসে বর্ধমানে ভুল মূর্তিতে মালা পরিয়ে বিপাকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

- Advertisement -

 

বর্ধমানে ভুল মূর্তিতে মালা পরিয়ে বিপাকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক :- একেই বলে ভোট বড়ো বালাই। ভোটের জন্য নেতা মন্ত্রীরা জেনে বা না জেনে যে কি করে বসেন তার কোনো ঠিক নেই। যেমন রবিবার বর্ধমানে করলেন দিলীপ ঘোষ। এদিন একটি সাদা রঙের মূর্তিতে মালা দিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর তিনি স্লোগানও দেন মহারাজ উদয়চাঁদ অমর রহে। এদিকে তারপরই উপস্থিত বিজেপি কর্মীরা নেতার ভুল ধরিয়ে দেন। আর তারপর দিলীপ ঘোষ বলেন, ‘এখানে আবার কপূর এলেন কোথা থেকে।’ আসলে ওই মূর্তিটি ছিল বনবিহারী কপূরের। আর তাঁর মূর্তিতেই মালা দিয়ে মহারাজার নামে স্লোগান দিলেন দিলীপ। একেই বলে কেলেঙ্কারি।

ভোট বাক্সের দিকে লক্ষ রেখে বিভিন্ন কাজ করতে গিয়ে উদ্ভ্রান্ত রাজনৈতিক নেতারা। বর্ধমানের জহুরিপট্টির ঘটনা। সেখানে গিয়ে তিনি মহারাজার মূর্তি ভেবে অপর একটি মূর্তিতে মালা দিয়ে ফেলেছিলেন। তারপর মহারাজার নামে স্লোগান দিতে শুরু করেন। তবে বিজেপি প্রার্থীর এ হেন স্লোগানের কথা শুনে হেসে ফেলছেন অনেকে। সামগ্রিক পরিস্থিতিতে দিলীপ ঘোষও অস্বস্তিতে পড়েন বলে খবর।

বিষয়টি ম্য়ানেজ করার জন্য তিনি দ্রুত এলাকা ছাড়েন। তবে কে এই বনবিহারী কপূর? আসলে তিনি মহারাজা নন। তিনি ছিলেন রাজ পরিবারের জ্যোতিষী। কিন্তু মূর্তির নীচে নাম লেখা থাকলেও কেন দিলীপ ঘোষ ভুল করলেন তা নিয়েও প্রশ্ন। আসল কথা দিলীপ বাবুর অত সময় কোথায় যে ফলকের নিচের লেখা পড়ে নেবেন ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments