Saturday, April 18, 2026
- Advertisement -

মন্ত্রীত্ব পদ থেকে অবিলম্বে পার্থকে সরানো হোক’ – বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ। 

- Advertisement -

টিভি ২০বাংলা ডেস্ক :-

মন্ত্রিসভা বৈঠকের আগেই পার্থকে নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বৃহস্পতিবার সকালে তিনি টুইট করে লিখেছেন ” পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো উচিত। পাশাপাশি দলের সমস্ত পদ থেকেও সরানোর দাবি জানান। তিনি আরো বলেন তিনি যদি ভুল হয়ে থাকেন, তাহলে তাকে দল থেকে সরানো হোক। কিন্তু দল থেকে বেরিয়ে গেলেও তিনি তৃণমূলের সৈনিক হিসেবেই কাজ করবেন।

আজ, বৃহস্পতিবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ক্যাবিনেটে বৈঠক ডেকেছেন। সেখানে ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি শিল্প দপ্তরের পরামর্শদাতা কমিটির বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে এবং পার্থ বিষয়ক কোনো সিদ্ধান্ত মুখমন্ত্রী যে নিতে পারেন , তা নিয়েই জল্পনাও বেড়ে গেছে। এরই মধ্যে কুণাল ঘোষের এই মন্তব্য পার্থর সঙ্গে যে তৃণমূলের দূরত্ব বাড়ছে তা আরও বেশি করে স্পষ্ট করে দেওয়া হল।

এসএসসি দুর্নীতি কান্ডে পার্থর গ্রেফতারি প্রসঙ্গে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে ছিলেন কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাঁকে যাবজ্জীবন দেওয়া হলেও তিনি মেনে নেবেন। মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্য পার্থ বাবুকে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরার সময় জানানো হলে, তার বক্তব্য ” দলনেত্রী যা বলেছে ঠিক বলেছে।” এদিকে তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি মঙ্গলবার রাজ্য বিধানসভায় জমা দেয়া হয়েছে। তবে কী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তৃনমুলের সম্পর্ক ইতি হতে চলেছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments