Friday, April 17, 2026
- Advertisement -

মরশুমের শুরুতেই পর্যটক ব্যবসায় ধাক্কা। পাহাড় প্রেমীদের জন্য খারাপ খবর

- Advertisement -

 

মরশুমের শুরুতেই পর্যটক ব্যবসায় ধাক্কা। পাহাড় প্রেমীদের জন্য খারাপ খবর।

টিভি ২০ বাংলা ডেস্ক :-  বরাবরই ভ্রমণপিপাসু। আর ছুটিছাটা মিললে তো কথাই নেই। পূজোর ছুটিতে কাজের ক্লান্তি দুর করতে কেউ ছোটে সমুদ্রে, আবার কেউ ছোটে পাহাড়ের টানে।

কিন্তু এবার হতাশার ছাপ পাহাড় প্রেমীদের মুখে। বেড়াতে গিয়ে বিপাকের সম্মুখীন পর্যটকেরা। মরশুমের প্রথম তুষারপাতে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। আবহাওয়া খারাপ থাকায় পূর্ব সিকিমে বন্ধ সিল্ক রুট। অন্যদিকে, উত্তর সিকিমে ইয়ামথাং পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা।

গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টির কারণে সিকিম এবং ভুটানে নেমেছে ধস। ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলি। তিস্তার পার্শ্ববর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। সতর্কবার্তা জারি করা হয়েছে জলঢাকা, রায়ডাক, তোর্সা সহ উত্তরবঙ্গের অন্যান্য নদী নিয়েও। ১১ ও ১২ তারিখ একইরকম আবহাওয়া লক্ষ্য করা যাবে ১৩ তারিখ পরিষ্কার আকাশের মুখ দেখতে পারবে এমনটাই আন্দাজ করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে উত্তরবঙ্গ ও সিকিমে বেড়াতে গিযেছেন বহু পর্যটক। দুর্যোগের ফলে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments