মুজিবের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিলো দূরবৃত্তরা
বাংলাদেশে যা চলছে, তা মোটেই কোনো বিপ্লবের ইঙ্গিত নয়, বরং এক নৈরাজ্যের ইঙ্গিত। রাজনৈতিক লড়াই রাজনীতি দিয়ে করতে হবে, অস্ত্র বা আগুন দিয়ে নয়। মুজিবরের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর, আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর চিত্র। তবে শুধু মুজিবরের বাড়িই নয়, বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হল শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। পাশাপাশি খুলনার শেখ হাউসও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বুধবার ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার আগেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় ক্ষুব্ধ জনতা। ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। মাঝ রাতে ক্রেন এনে বাড়ি ভাঙে তারা। এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ধানমন্ডিতেও ৫/এ-তে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে সরকারি মদত না থাকলে তারা ক্রেন পেলো কোথায়? কোথায় ছিল ইউনুসের পুলিশ?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন দুষ্কৃতী তান্ডব চালাচ্ছে। আশেপাশের বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মধ্য রাতে সুধা সদনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলে আগুন জ্বলতে দেখা যায়। খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও ভেঙে দেওয়া হয়। এই বাড়িতে শেখ হাসিনার খুড়তুতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিন থাকতেন। এই বাড়ি থেকেই নাকি নিয়ন্ত্রিত হত আওয়ামি লীগ। সেখানেও বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়। বাইরে হাসিনা ও আওয়ামি লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। ওখানেই শ্লোগান ওঠে, ‘এটা ঢাকা, দিল্লি নয়।’ সহজেই বোঝা যায় তীব্র ক্ষোভ দিল্লির বিরুদ্ধে।

