Wednesday, April 29, 2026
- Advertisement -

মোবাইল কলের ক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে 

- Advertisement -

মোবাইল কলের ক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে

নিউজ ডেস্ক :- প্রযুক্তি যত এগিয়েছে, সেই প্রযুক্তিকে হাতিয়ার করে সাইবার ক্রাইম ততোই এগিয়েছে। এবার বিভিন্ন ধরনের প্রতারনা বন্ধ করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) বা ট্রাই (TRAI) আগামী ১ সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে। এতে প্রতারনা অনেকটাই কমবে বলে ধারণা।

ফেক বা স্প্যাম কল সাধারণত মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে। আর এগুলো ঠেকানোর জন্যই ট্রাই নতুন এই পদক্ষেপ গ্রহণ করল।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে এই ফেক কলের প্রবনতা অনেকটাই কমবে। ট্রাই এর চালু করা নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই। কারণ এই সমস্ত কল তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই করা হচ্ছে। কোন গ্রাহক যদি ফেক কল নিয়ে অভিযোগ করে তাহলে এই বিষয়ে সমস্ত ব্যবস্থা টেলিকম কোম্পানিকে গ্রহণ করতে হবে।

ট্রাইয়ের নিয়ম অনুসারে কোনো মোবাইল নম্বর থেকে যদি কেউ টেলি মার্কেটিং বা কোনও প্রমোশনাল কল করে তাহলে সেই নম্বরকে ২ বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে। কোনো ব্যক্তি যদি ফেক কল বা স্প্যাম কল করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্রাই এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। স্বাভাবিক কারণেই এই নতুন নিয়মে প্রতারনামূলক কল কমে আসবে বলেই ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments