নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- ইন্দাস ব্লকের শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম হাইস্কুল মাঠে আটটি দল নিয়ে একটি রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যার শুভ সূচনা হয়েছিল ২ রা নভেম্বর। সব শেষে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বাপ্পা একাদশ ও রসুলপুর একাদশ। আটটি দল নিয়ে শুরু করা নক আউট ফুটবল টুর্নামেন্ট ইতি টানা হয় বৃহস্পতিবার। বিজয়ী ট্রফি নিজেদের হাতে তুলতে মাঠের দুই প্রান্তে নেমে বাপ্পা একাদশ ও রসুলপুর একাদশ। টানটান উত্তেজনায় লড়াই শেষে 3-1 গোলে জয়লাভ করেন বাপ্পা একাদশ। শুধু মাঠের চারিপাশ নয়, স্কুলের ছাদে উঠে খেলা দেখার জন্য ভীর জমিয়েছিল অগনিত দর্শক। গ্রাম বাংলার খেলাকে তুলে ধরতে এবং গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে শান্তাশ্রম স্পোটিং ক্লাবের উদ্যোগে রানিং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । বিজয়ী দলের হাতে 25000 টাকা ও বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়।

উত্তর 24 পরগনা জেলার বারাসাতে জাল নথিপত্র তৈরীর করার অভিযোগে গ্রেপ্তার ১
রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির
ফের নিম্নচাপের বিপাকে সব্জি চাষীরা
শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে
বিজীত দলকে দেওয়া হয় কুড়ি হাজার টাকা ও বিজীত ট্রফি। এছাড়াও দেওয়া হয় ম্যান অফ দ্যা টুর্নামেন্টে, ম্যান অফ দ্যা ম্যাচ, বেষ্ট ডিসটেন্স, বেষ্ট গোলকিপার সহ একাধিক পুরস্কার । ক্লাব কর্তৃপক্ষের তরফে সব পুরস্কার তুলে হয় । আজকের খেলায় উপস্থিত ছিলেন ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারী, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ হামিদ , আমরুল অঞ্চল উপপ্রধান বিনয় মুখার্জী , বিশিষ্ট সমাজসেবী সাইফুল মোল্লা , বিশিষ্ট সমাজসেবী নিখিল পাল , বিশিষ্ট সমাজসেবী রফিক মোল্লা, শান্তাশ্রম হাই স্কুলের সভাপতি সুনিল পাল , শান্তাশ্রম স্কুলের শিক্ষক দীপক কুমার পাল , সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা । পুরো খেলাটি পরিচালনা করেন আই এফ এ রেফারি সঞ্জিত মাঝি।

