Tuesday, April 21, 2026
- Advertisement -

শান্তিপুরে ভাগীরথী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

- Advertisement -

শান্তিপুরে ভাগীরথী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নদীয়ার শান্তিপুর মহাস্মশান সংলগ্ন মৃতদেহের অস্থি ভাসানোর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এলাকাবাসী সূত্রে খবর আজ সকালে ওই ঘাটে জলের মধ্যে এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখেন এলাকার লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পরিবর্তিতে শান্তিপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে কর্ত্যব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যাইনি। মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে ইতিমধ্যে খোঁজ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে আরও খবর ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই জানা যাবে। পরিবারের খোঁজ পাওয়ার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে রানাঘাট পুলিশ মর্গে। যদিও সাতসকালে নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments