Wednesday, April 29, 2026
- Advertisement -

শিলিগুড়ি থেকে দার্জিলিং ! ! খরচা কত হতে পারে?

- Advertisement -

এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার নানান পথ তৈরি হয়ে গেছে। আপনার ইচ্ছা হলে আপনি যেতে পারিনি ট্রেন কিংবা টয় ট্রেন কিংবা গাড়ি । কিন্তু কোন পথে কত খরচ? ওখানে গিয়ে থাকা খরচ কত হতে পারে? সবটা আজ জানবো।

ট্রয় ট্রেন: পৃথিবীর বিখ্যাত দার্জিলিংয়ের ট্রয় ট্রেন পৃথিবীর হেরিটেজের অন্তর্ভুক্ত। প্রতিদিন অসংখ্য মানুষ এই টয়ট্রেন চেপেই দার্জিলিং এর পথে পাড়ি দেন। পথে আপনি অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন । এই টয়ট্রেন করেই আপনি পৌছে যাবেন পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে । শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেন ছাড়ে। ভাড়া আনুমানিক 1000 টাকার মধ্যে।

সড়ক পরিবহন: শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের হয়ে তেনজিং নরগে বাসস্ট্যান্ড , শিলিগুড়ি রেলওয়ে স্টেশন লাগোয়া এই বাস স্ট্যান্ড। এখান থেকে দার্জিলিং যাওয়ার রাষ্ট্রীয় পরিবহনের বাস খুব সহজে পেয়ে যাবেন। ভাড়া আনুমানিক 130 থেকে 160 টাকার মধ্যে।

ব্যক্তিগত সড়ক পরিবহন: তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ডের সামনে হিলকার্ট রোড এর উপরে রয়েছে গাড়ির স্ট্যান্ড অথবা ব্যক্তিগত গাড়ির পার্কিং। এখান থেকে আপনি খুব সহজেই ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে পারবেন. শেয়ার করে গেলে ভাগে পড়বে মাথাপিছু 200-250 টাকা। সম্পূর্ণ গাড়ি নিজের উদ্যোগে বুক করলে ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকার মধ্যে।

থাকার জায়গা :- দার্জিলিং এর বিভিন্ন মানে আবাসিক হোটেল এবং হোমস্ট রয়েছে। বাজেট হোটেলের মধ্যে হোটেল দেজং রেট্রেট, এভারেস্ট গ্লোরি, কি কিবা ধী,টাওয়ার ভিউ, হোটেল ইভি ক্যাসেল, হোটেল এভারেস্ট গ্লোরি, পাহাড়ি সোল, বেনু’স এর মতো হোটেল গুলোতে 800-900 এর মধ্যে দুই জনের জন্য থাকার রুম পেয়ে যাবেন।

আবার একটু বেশী বাজেটের মধ্যে হলে জনপ্রিয় নিউ সিঙ্গালিয়া পার্ক হোমস্টে, হিমশিখা হোমস্টে, ফ্রাতেরনিতি হোমস্টে, মাউন্টেইন হোমস্টে এর মতো হোম স্টে গুলোতে 1500-2000 টাকার মধ্যে দুই জন থাকতে পারবেন।

ঘুরতে যাওয়ার জায়গা :- টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং চিড়িয়াখানা, বেঙ্গল ন্যাচারাল হিমালয়ান মিউজিয়াম , ঘুম মনেস্ট্রি ইত্যাদি ।

তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি সপরিবারে চলে আসুন দার্জিলিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments