রথের উৎসবে গোটা বাংলা মত্ত। গ্রাম থেকে শহর সব জায়গাতেই মাতিয়ে চলছে রথের উৎসব। হাওড়াও বাদ যাবে কেন? রাজ্য সরকারের হাওড়া জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক দপ্তরের কর্মাধক্য শ্রী শ্রীধর মণ্ডলের উদ্যোগে হাওড়া শ্যামপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক রথের উৎসব যে উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ নিজেদেরকে আনন্দের মাধ্যমে মাতিয়ে রাখে এবং তাদের আনন্দকে ধরে রাখতে মঞ্চকে আলোকিত করে উপস্থিত হন অভিনেত্রী তথা মানবাধিকার কমিশনের রাজ্যের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার। তার উপস্থিতিতে গোটা মঞ্চ করতালিতে মেতে উঠে।

তারপরে শ্রীধর মণ্ডল এবং পায়েল সরকার একসাথে আরতি ভজন করে নারকেল ফাটিয়ে রথের দড়িতে টান দেয়। ফুলের বৃষ্টিতে গোটা রথ এবং রথের রাস্তা ভরে যায়। শুধু তাই নয়, কমিটির আরো অনেক সদস্যবৃন্দ যেমন নীলকমল হাজরা, দীপক সাহু, কৃষ্ণেন্দু পুরকাইট, শান্তি মাইতি, প্রশান্ত মণ্ডল সকলে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছিলো। সবার সহযোগিতা ছাড়া কখনোই এত সুন্দর প্রোগ্রাম করা সম্ভব হত না।

