Tuesday, April 21, 2026
- Advertisement -

অবশেষে ফিরে এলো হাসিনার পোষ্য

- Advertisement -

 

অবশেষে ফিরে আসলো হাসিনার পোষ্য

নিউজ ডেস্ক :- ৫ তারিখ এক রকম বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু তাঁর প্ৰিয় পোষ্য কুকুরটির কী হলো? বাংলাদেশেই থেকে গিয়েছিল হাসিনার বিড়াল এবং জার্মান শেফার্ড কুকুরটি। উন্মত্ত জনতা যখন গণভবনে ঢুকে পড়ে তখন তারা এক এক করে সেখানকার আসবাব পত্র থেকে শুরু করে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শাড়ি, অন্তর্বাস সব চুরি করে নিয়ে পালায়। তখন তাঁরা মোটেই বাদ দেননি হাসিনার দুই পোষ্যকে। মালিক না ফিরলেও, এদিন তারা দুজনেই আবার গণভবনে ফিরে এল। শেখ হাসিনার প্রিয় পার্সি বিড়ালটিও গণভবনের অন্যান্য জীব জন্তু যেমন হাঁস মুরগির সঙ্গে চুরি হয়ে গিয়েছিল। শুধু তাই নয় সেটিকে আবার ৪০ হাজার বাংলাদেশি টাকায় বিক্রিও করে দেওয়া হয়েছিল।

এদিন বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশ্যাল সিকিউরিটি ফোর্স সেই বিড়ালটিকে ফিরিয়ে এনেছে। কেবল হাসিনার পছন্দের বিড়াল নয়, জার্মান শেফার্ড কুকুরটিও ফিরে এসেছে। এদিন এই বিষয়ে অভয়ারণ্য নামক একটি সংগঠন ফেসবুকের পাতায় একটি পোস্টে জানায় শেখ হাসিনার বিড়ালটিকে গণভবনে ফেরানো হয়েছে। এছাড়াও ফিরেছে জার্মান শেফার্ড কুকুরটিও। এটি শাম্মি ইসলাম নামক এক মহিলার কাছে ছিল বলেই তাঁরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments