Tuesday, April 21, 2026
- Advertisement -

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ৩৭ তম জন্মদিবসে দলীয় শ্রীবৃদ্ধি সহ তার সুস্থ জীবনের কামনাার্থে মন্দিরে পূজা

- Advertisement -

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ৩৭ তম জন্মদিবসে দলীয় শ্রীবৃদ্ধি সহ তার সুস্থ জীবনের কামনাার্থে মন্দিরে পূজা দিলেন নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।

মাধব দেবনাথ, নদীয়া:-সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৭ তম জন্ম দিবস উপলক্ষে দলের সর্বাঙ্গীণ শ্রীবৃদ্ধি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনার্থে মঙ্গলবার সকালে নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক সুজিত সাহা নেতৃত্বে নবদ্বীপের প্রাচীন আরাধ্যা দেবী মা পোড়ামা মন্দিরে গিয়ে পুজো দিলেন শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।

এছাড়াও এই দিন নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গনে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়। যেকোনো রকম পরিস্থিতিতে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেস সব সময় যুব নেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে বলে জানান নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments