Tuesday, April 21, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

এবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আর শীত ফেরার কোনো সম্ভবনা নেই। বসন্ত চারিদিকে উপস্থিত হয়ে গেছে তার রঙের ডালি নিয়ে।

১ মার্চ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত কয়েকদিনে লাফিয়ে তাপমাত্রা বেড়েছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। মার্চ থেকেই গরমের ফিল অনুভব হবে গোটা রাজ্যে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনের বেলায় গরম ফিল হলেও রাতের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মনোরম আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলায় কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াবে ৩০ ডিগ্রির গন্ডি। বেলা বাড়তেই রোদের তেজ বাড়বে।

আজ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কলকাতাতেও। আজ ও আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রিসেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। তারপর ভালো হবে পরিস্থিতি। আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই। ৪ এবং ৫ মার্চ ফের বৃষ্টি হতে পারে দার্জিলিঙে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments