Friday, April 24, 2026
- Advertisement -

আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিল 

- Advertisement -

 

আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিল

নিউজ ওয়াল ব্যুরো:- ভোট একদম দোরগোড়ায়। বিজেপি বিরোধী জোট দানাবাঁধর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। ফলে শুরুতেই ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। তারপরেও কংগ্রেসের পক্ষ থেকে জোটকে অব্যাহত রাখার একটা চেষ্টা হয়েছে। সেই চেষ্টার ফল স্বরূপ রবিবার বিরোধী জোটের মেগা মিছিল দিল্লিতে। গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধেই আজকের সভা বলে দাবি করেছে ইন্ডিয়া জোটের সদস্যরা।

আজকের সভায় উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি)র উদ্ধব ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, ফারুক আবদুল্লা, মেফবুবা মুফতি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সিপিএমের তরফে সীতারাম ইয়েচুরি যেতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য উপস্থিত থাকতে পারেন ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ। গ্রেফতার হওয়া দুই মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরীবালের স্ত্রী সুনীতা কেজরীবাল এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও উপস্থিত থাকবেন এই সভায়। কেজরীবাল, হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদ ছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করার প্রতিবাদ ধ্বনিত হবে এই সভা থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments