Tuesday, April 28, 2026
- Advertisement -

আপনি কি জানেন প্রভু জগন্নাথের হাত নেই কেন?

- Advertisement -

 

আপনি কি জানেন প্রভু জগন্নাথের হাত নেই কেন?

নিউজ ব্যুরো :- ভারতীয় পুরান হলো ভারত তথা হিন্দু ধর্মের আকর গ্রন্থ। এখানেই লুকিয়ে আছে ভারতীয় ধৰ্মীয় সংস্কৃতির বিরাট ইতিহাস। এই পুরান থেকেই আমরা জানতে পারি জগন্নাথ দেবের হাত নেই কেন? বা কেন তাঁর দেহ অসম্পূর্ণ। এই বিষয়ে একাধিক মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য কিংবদন্তি হলো -সত্যযুগে এক রাজা ছিলেন, যার ইন্দ্রদ্যুন্ম। তাঁর ইচ্ছা ছিল যে তিনি বিষ্ণুধাম বর্তমান পুরী তে একটি বিষ্ণু মন্দির গড়বেন। এ জন্য তিনি প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। পরে ব্রহ্মার নির্দেশে রাজা বিষ্ণুর কঠিন ধ্যান করে জানতে পারেন পুরীর কাছের সমুদ্রে নিম গাছের গুঁড়ি ভেসে আসবে। সেই কাঠের গুঁড়ি দিয়েই বিগ্রহের নির্মাণ হবে। বিষ্ণুর কথামতো নিম গাছের গুঁড়ি এনে মূর্তি নির্মাণের কাজ তো শুরু হলো। কিন্তু কাঠ কিছুতেই কাটা যাচ্ছে না। অবশেষে স্বর্গের কারিগর বিশ্বকর্মা নিজের পরিচয় গোপন করে সেই মূর্তি বানানোর দায়িত্ব নেন। এখন থেকেই শুরু কিংবদন্তির আসল মোড়।

কারিগর বেশ রুপী বিশ্বকর্মা শর্ত দিলেন, তিনি মূর্তি নিখুঁত গড়ে দেবেন। তবে নিজেকে এক ঘরে বন্ধ রেখে কাজ করবেন। মূর্তি শেষ না হওয়া পর্যন্ত সেই ঘর কেউ খুলতে পারবেন না। শর্তে রাজি হলেন রাজা। এর পরবর্তীকালে মূর্তি নির্মাণের কাজ শুরু করে দিলেন বিশ্বকর্মা। এদিকে, মূর্তি কেমন হয়েছে ,তা দোর জন্য উৎসুক রাজা ইন্দ্রদ্যুন্ম। এমন অবস্থায় তিনি ধৈর্য ধরে না রাখতে পেরে খুলে দিলেন মূর্তি নির্মাণের ঘর। দরজা খুলতেই দেখেন নির্মাণ ঘরে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে গেল। সেখানে নেই কেউ। একজন কারিগরও সেখানে নেই। পরে বিষ্ণুর নির্দেশে সেই মূর্তির পুজো প্রচলিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments