সুকুমার বিশ্বাস,জলপাইগুড়ি:-ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অবস্থান কর্মসূচি,ময়নাগুড়ি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের এবং পৌরসভার প্রত্যেক কাউন্সিলরদের নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে। কেন্দ্রীয় সরকারের একশো দিনের বকেয়ার টাকা এবং গরীব মানুষের ঘরের টাকা অবিলম্বে প্রদান করতে হবে। এই অবস্থান বিক্ষোভ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরা হয়। একশো দিনের টাকার বঞ্চনার শিকার সাধারণ মানুষের ন্যায্য অধিকারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্রাফিক মোড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চলবে সারাদিন। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ পাল সহ-সভাপতি সুমিত সান্যাল এবং বাপন বোস,অপু রাউত এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার প্রত্যেক কাউন্সিলার।

