করোনা বিধি মেনে মেলা, ও বিয়ে বাড়িতে সর্বোচ্চ 200 জন উপস্থিতি জারি নবান্নের নতুন নির্দেশিকা। রাজ্যে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি থাকল করোনা সংক্রান্ত বিধি নিশেষ। জারি নবান্নের নতুন নির্দেশিকা। তবে এই নতুন বিজ্ঞপ্তিতে কিছুটা মিলছে ছাড়। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিয়ে বাড়িতে একই সময়ে সর্বোচ্চ ২০০ জন থাকতে পারবেন। হলের অর্ধেক সংখ্যক আসনে আমন্ত্রিতদের নিয়ে বিয়েবাড়ির আয়োজন করা যাবে। এর মধ্যে যেটা কম সেই সংখ্যায় মানুষ একই সাথে উপস্থিত থাকতে পারবেন। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খোলা স্থানে, খোলা আকাশের নীচে মেলা করা যেতে পারে। তবে মেলায় খুব কড়া ভাবে কোভিড বিধি মেনে চলতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে সরকারি ও বেসরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মী উপস্থিতি নিয়ে।
করোনা বিধি মেনে মেলা, ও বিয়ে বাড়িতে সর্বোচ্চ 200 জন উপস্থিতি জারি নবান্নের নতুন নির্দেশিকা
More News- দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী
কিন্তু বাংলার ট্যাবলো কার্যত বাদের তালিকায় চলে যাওয়ায় এসব আর দিল্লির রাজপথে দেখা যাবে না। আর রাজ্যের এই ট্যাবলো বাতিল করা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। যদিও রাজ্যেকে এইভাবে প্রত্যাখ্যান করা কে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে এই বিষয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করে বলেন কেন্দ্রীয় সরকার ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং নেতাজির জীবন এবং অবদান গুলি প্রদর্শনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা পশ্চিমবঙ্গের জনগণ, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের মহান নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য এটি অন্যতম। প্রতিটি রাজ্য প্রজাতন্ত্র দিবসের সময় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করতে চায় যাতে জাতীয় স্তরে ব্যাপকভাবে জনসাধারণ এটি সম্পর্কে সচেতন হয়। Continue Reading

