Thursday, April 23, 2026
- Advertisement -

কৃষ্ণনগর থেকে শুরু হয়ে গেলো মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার

- Advertisement -

 

কৃষ্ণনগর থেকে শুরু হয়ে গেলো মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার

নিউজ ডেস্ক :- নিজেকে কিছুটা সুস্থ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়ছেন নির্বাচনী প্রচারে। উত্তরবঙ্গে প্রথম দফা ভোট হলো তিনি প্রচার রবিবার শুরু করলেন কৃষ্ণনগর থেকে। মহুয়া মৈত্রকে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রকে কার্যত একহাত নিলেন তিনি। অভিযোগ করলেন, লোকসভা থেকে ইচ্ছাকৃতভাবে মহুয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও টাকা ও উপহারের বিনিময়ে মহুয়া সংসদে প্রশ্ন তুলেছিলেন কিনা সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন নি।

তিনি বলেন মহুয়াকে প্রথমে সংসদ থেকেও বহিস্কার ও পড়ে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আক্রমন করছে বিজেপি। দিন মমতা বলেন, ” মহুয়ার উপর দেখেছেন কী অত্যাচার হয়েছে? ওঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ ওজোরে জোরে কথা বলত। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত।” একই সঙ্গে মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই যাওয়া নিয়েও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বলেন, “ওঁর বাবা মা বেচারা কিছু জানে না। ওঁর বাড়িতেও তল্লাশি করে এল। ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো।” তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন,”কী ওকে আপনারা জেতাবেন তো? রানাঘাটেও জেতাবেন। বাংলার ৪২ টা সিটে তৃণমূলকে জেতাবেন।” এমনকী সভা শেষের সময়ও মহুয়া মৈত্রর হাত ধরে তাঁর জন্য ভোট প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments