সুস্থ হয়ে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি :- নিজের বাড়িতে আহত হয়ে মুখ্যমন্ত্রীর মাথায় ও নাকে আগাত লেগেছিলো। তাই কিছুদিনের বিশ্রামের পড়ে কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবেন উত্তরবঙ্গ। সেখান থেকেই শুরু করবেন তাঁর নির্বাচনী সফর। রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। ওই তিন জেলায় ভোট রয়েছে ১৯ এপ্রিল।
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ওই তিন জেলাতেই মোট ছটি জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চারটি জনসভার কথা এখনই ঠিক হয়ে গেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সভাগুলো হলো –
১) ৪ এপ্রিল – মাল বিধানসভা।
২) ৫ এপ্রিল – জলপাইগুড়ি বিধানসভা।
৩) ১৩ এপ্রিল – ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা।
৪) ১৬ এপ্রিল – ধূপগুড়ি বিধানসভা।
ইতিমধ্যে প্রবল উন্মাদনা তৈরী হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।
রবিবার সেই জন্য মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি সংলগ্ন ঝাবড়াভিটায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।

