Saturday, April 18, 2026
- Advertisement -

কেন এই শহীদ দিবস?

- Advertisement -

আমরা বাঙালিরা প্রায় সকলেই আজকের দিনের কথা জানি। আজ ২১ শে জুলাই, তৃনমূলের কাছে এক বিশেষ দিন, শহীদ দিবস। দলের জন্ম লগ্ন থেকেই প্রতিবছর এই দিনটিকে শহীদ দিবস উপলক্ষে পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল। তবে আপনি কি জানেন কেন এই শহীদ দিবস? কেন আজকের দিনে কলকাতার ধর্মতলায় হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন? কী রয়েছে এই দিনের ইতিহাসে?

আজ থেকে ২৯ বছর আগের ঘটনা, সালটা ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিন টিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেস কর্মীরা।

কিন্তু তৃণমূলের অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। ঘটনা ঘিরে সেই সময়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। পরবর্তীকাল কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নয়া দলের জন্ম লগ্নের পরেও ২১শে জুলাই ভোলেন নি তিনি। প্রতি বছরই এই দিনটি শহিদ দিবস হিসাবে পালন করে ।

এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃনমূলের কাছে। এই দিনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দলকে কোন পথে চালিত করা হবে, কর্মীরা কীভাবে সংগঠন বাড়াবে, যাবতীয় কিছুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বক্তব্য রাখেন দলের প্রথম সারির নেতা নেত্রীরা।

কেন এই শহীদ দিবস?

খোর্দ্য অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে চাঁদা হাইস্কুলে একুশে জুলাই প্রস্তুতি সভার শেষে সকলকে স্যানিটাইজার ও মাক্স বিতরণ । 

More News – জিএসটির ধাক্কায় বাড়ছে দাম, বিপাকে সাধারণ মানুষ

হ্যাঁ ঠিকই শুনেছেন, ফের জিএসটি বসানো হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর। আপনি যদি খুচরো চাল, ডাল, মুড়ির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস প্যাকেট কিনে ব্যবহার করতে অভ্যস্ত হন, তাহলে আপনার সংসার খরচ বাড়তে চলেছে।কারণ আজ থেকে প্যাকেট বন্দি খাবারে জিএসটি বসছে।

৫ শতাংশ জিএসটি বসছে প্যাকেটবন্দি খাবার, দই, বাটার মিল্ক, পনির, বিভিন্ন গুড়, অপ্রক্রিয়াজাত চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুড়কি, বার্লি, ওটস, চাল, গম, আটার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের।আইসিইউ বাদে হাসপাতালে দিনে পাঁচ হাজার টাকার বেশি ভাড়া অন্যান্য ঘরে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments