Thursday, April 30, 2026
- Advertisement -

গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৬০ লক্ষ টাকা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে ডালখোলা থানার পুলিশ

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা টিভি২০ বাংলা :-

বিশেষ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার থানার পুলিশ প্রায় ৬০ লক্ষ টাকা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। বে আইনি মাদক পাচারের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।ধৃত দুই জনের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, একটি পাইপগান এবং একটি তাঁজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুইজনকেই রায়গঞ্জ আদালতে হাজির করলে বিচারক নয়দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ২১ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় ডালখোলা থানার বিধানপল্লী এলাকায় বুড়ি মহানন্দা সেতুর উপর থেকে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ছয় প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওজন ৫৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।ধৃত অজয় সাহানির কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল এবং প্রদীপ সাহার কাছ থেকে একটি গুলি ভর্তি পাইপগান উদ্ধার হয়েছে। ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক নয়দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments