Thursday, April 23, 2026
- Advertisement -

গ্রেপ্তার হলেন আমির খান

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-

গার্ডেনরিচ কান্ড-এ গজিয়াবাদ থেকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হল আমির খানকে। গতকাল রাতে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। ইডি-র স্ক্যানার-এ আসার পরেই অনেকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন আমির। ট্রানজিট রিমান্ডে আমিরকে কলকাতায় নিয়ে আসার কথা রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

গত বছর ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তবে সেইসময় বাড়ি ছিলেন না আমির। তল্লাশির পর তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। তারপর থেকেই আমিরকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পার্কস্ট্রীট থানার অভিযোগের ভিত্তিতে আমির খানের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে উওর প্রদেশের গজিয়াবাদ-এ আমিরের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আমিরকে। আমির খানের গ্রেপ্তারিকে কলকাতা পুলিশের বড়ো সাফল্য বলে মনে করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের খবর, ‘ই নাগেট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপ বানিয়েছিল আমির খান। ওই গেমিং অ্যাপের মাধ্যমে প্রথমে মোটা টাকা জেতার প্রলোভন দেখানো হয়। সেই মতো জিতলে টাকাও দেওয়া হয়। কিন্তু পরে মোটা অংকের টাকা বিনিয়োগ করতে বলা হয় এবং বিনিয়োগ করার সাথে সাথেই অ্যাপটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কোনোভাবেই বিনিয়োগকারি সেই অ্যাপ-এ ঢুকতে পারেনা। এইভাবে দেশের লক্ষ লক্ষ মানুষকে সবর্শান্ত করে দেওয়া হয়েছিল।

জানা গেছে ট্রানজিট রিমান্ডে আমিরকে কলকাতায় নিয়ে আসা হবে এবং ইডি তাকে জেরা করবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিল এবং অভিযুক্ত আমির খান সেই টাকা নিয়ে বিদেশে পালানোর কোনো ছক কষেছিল কিনা তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments