Thursday, April 23, 2026
- Advertisement -

পুজোর আগে নতুন সাজে টালা ব্রীজ

- Advertisement -

 

নতুন সাজে টালা ব্রিজ

টিভি ২০ বাংলা :- অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ তিন বছর পরে আগামী ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪:৩০ নাগাদ টালা ব্রিজের উদ্বোধন হতে চলেছে। এই নতুন ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে কিছুদিন ছোটো গাড়ি চলবে, তবে আপাতত বন্ধ থাকবে বড়ো গাড়ি চলাচল।

পুজোর আগেই বড়ো ঘোষণা রাজ্য সরকারের। খড়্গপুর আইআইটি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর টালা ব্রিজ উদ্বোধন হতে চলেছে আগামী বৃহস্পতিবার। টালা ব্রিজটিকে নতুন রূপে গড়ে তুলতে খরচ হয়েছে প্রায় ৪৬৮ কোটি টাকা। ৩ লেনের টালা ব্রিজ এবার ৪ লেন লম্বা এবং ৩৫০ টন ভারবহন ক্ষমতা রাখে নতুন টালা ব্রিজ।

প্রসংগত ২০১৯-এর অক্টোবরে প্রায় ১০৯ বছরের পুরোনো টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল এবং রিপোর্ট অনুযায়ী টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কার্যত ২০২০ সালে ১ ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙা শুরু হয়েছিল। ফলত উওর কলকাতায় যানযটের সমস্যা বেড়ে গিয়েছিল। এবার সেই সমস্যা মিটতে চলেছে। উওর থেকে শ্যামবাজারে আসতে আর অসুবিধার মধ্যে পড়তে হবে না সাধারণ মানুষদের। এই ব্রিজ চালু হওয়ার জেরে উওর কলকাতার সাথে সোদপুর, ব্যারাকপুর সহ বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments