মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকা চর কাবিলপুর । সেই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোন সবুজ সংকেত মেলেনি। বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসীরা, বাধ্য হয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সমস্ত সদস্যরা মিলে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেন। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সদস্যদের মধ্যে ছিলেন জাইসুদ্দিন, ইউসুফ আলী, মাসউদ আলম, প্রমুখ। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এই সব কর্মকাণ্ড দেখে গ্রামবাসীরা অজস্র ধন্যবাদ জ্ঞাপন করেছে সদস্যদের।
- Advertisment -

