জ্যোতির্ময় ব্যানার্জিও রাম চক্রবর্তী ,পূর্ব বর্ধমান:-হিন্দুধর্মে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করা এবং তাদের আর্শীবাদ ধন্য হওয়ার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন, তাঁদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক তিলসহ জল দান করে সাধারণত পুত্রসন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। মহালয়ার পুন্যলগগ্নে পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষের সূচনায় এই শাস্ত্রবিধি পালনের ধুম লেগে যায়।
সেই একই ছবি ধরা পড়লো, পূর্ব বর্ধমানে ধাত্রীগ্রামে ঐতিহ্যবাহী গঙ্গাতে।সকাল থেকে কাতারে কাতারে মানুষ নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করার জন্য ভীড় জমিয়েছেন। একইভাবে প্রতি বছরের ন্যায় ধাত্রীগ্রামে গঙ্গার ঘাটে প্রত্যেকটা ঘাটে পুরোহিতেরা মশাইেরাও ভীড় জমিয়েছেন। বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান সদর 2 ব্লকের কৃষি কর্মদক্ষ পরমেশ্বর কোনার তর্পণ পাঠ করেন।

