Tuesday, April 21, 2026
- Advertisement -

চার চাকায় এবার পিছনের সিটে বসলেও বাঁধতে হবে সিট বেল্ট, নইলে দিতে হবে জরিমানা

- Advertisement -

 

চার চাকায় এবার পিছনের সিটে বসলেও বাঁধতে হবে সিট বেল্ট, নইলে দিতে হবে জরিমানা

নিশীথ দাস, টিভি ২০বাংলা : কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম এবার থেকে যেকোনো চার চাকা গাড়ির পিছনের সিটে বসলে সিট বেল্ট বাঁধতে হবে বাধ্যতামূলকভাবে। সে কারণেই গাড়িতে পিছনের সিটের জন্য সিট বেল্ট এলার্ম সিস্টেম লাগাতে হবে। খুব শীঘ্রই এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির দুর্ঘটনায় মৃত্যুর পরেই এ ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

হঠাৎ কেন এই চিন্তাভাবনা
সাইরাস মিস্ত্রির দুর্ঘটনায় মৃত্যুর পর পুলিশি তদন্তে জানা গিয়েছে পিছনে সিটে বসেছিলেন সাইরাস মিস্ত্রি এবং তিনি সিট বেল্ট ছাড়াই বসেছিলেন । এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র সরকার চিন্তা ভাবনা শুরু করেছে শুধুমাত্র এয়ার ব্যাগই
নয়, পিছনের সিটের যাত্রীদের সুরক্ষার জন্য প্রয়োজন সিট বেল্টেরও। সে কারণেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। পাশাপাশি সিটবেল্ট এলার্ম সিস্টেম থামানোর জন্য বহু গাড়ির ড্রাইভার এবং যাত্রীরা ব্যবহার করেন অ্যালার্ম স্টপার ক্লিপ।

আসলে কি এই অ্যালার্ম স্টপার ক্লিপ?
অ্যালার্ম স্টপার ক্লিপ এমন একটি ক্লিপ যার দ্বারা সিট বেল্ট না পড়েও গাড়ির সিট বেল্ট এলার্ম সিস্টেমকে অকেজো করে রাখা যায়। ইতিমধ্যেই বাজারে দেদার বিক্রি এই অ্যালার্ম স্টপার ক্লিপের। সেই এলার্ম স্টপার ক্লিপকে এবার নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সাইরাস মিস্ত্রির দুর্ঘটনা কেন্দ্রীয় সরকারের চোখ খুলে দিয়েছে ।মূলত কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির উদ্যোগেই নেওয়া হচ্ছে এই নতুন সিদ্ধান্ত।

কি হয়েছিল সাইরাস মিস্ত্রির
মুম্বাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রবিবার তিনটে নাগাদ মুম্বাইয়ের পালঘরে মুম্বাই আমেদাবাদ ন্যাশনাল হাইওয়ের সূর্য নদীর চারোটি সেতুর উপর একটি ডিভাইডারে সরাসরি ধাক্কা মারে সাইরাস মিস্ত্রির গাড়ি। মার্সিডিজ গাড়িতে করে গুজরাট থেকে মুম্বাই ফিরছিলেন সাইরাস মিস্ত্রি। গাড়িতে চারজন আরোহীর মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। আহত দুইজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় গাড়িটি সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এয়ার ব্যাগ থাকা সত্ত্বেও প্রাণ হারান সাইরাস মিস্ত্রি সহ আরো একজন। কারণ পিছনের সিটে থাকাকালীন উভয়েই সিট বেল্ট না পড়ার কারণেই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার সময় গাড়ির একপাশে দুজনে সরে যাওয়ায় এয়ার ব্যাগটি কোনো কাজে লাগেনি।

 

সাইরাস মিস্ত্রির এই দুর্ঘটনা থেকেই নীতিন গড়করি একটি সভায় এ প্রসঙ্গ উদযাপন করেছেন এবং বলেছেন অবিলম্বে পিছনের সিটের যাত্রীদের জন্য সিটবেল্ট লাগানোর পদক্ষেপ গ্রহণ করা উচিত । সূত্রের খবর সিট বেল্ট না রাখার জন্য শাস্তি মূলক জরিমানা ধার্য করা হচ্ছে। এবং এই আদেশটি আগামী ৩দিনের ভিতর কার্যকর হতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের এই চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞদের মতে পিছনের সিটে সিটবেল্ট যদি বাধ্যতামূলক করা হয় তাহলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অনেক কম ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments