Tuesday, April 21, 2026
- Advertisement -

জলপাইগুড়ি কোতোয়ালি থানার বড় সাফল্য প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত

- Advertisement -

জলপাইগুড়ি কোতোয়ালি থানার বড় সাফল্য প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত।

নিজস্ব সংবাদদাতা:- ৫০ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশের বিশেষ বাহিনী জাতীয় সড়কে নাকা তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ এই বিদেশী সিগারেট উদ্ধার করে।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, জাতীয় সড়কের পাহাড়পুর মোড়, বালাপাড়া এবং জোড়া পেট্রোল পাম্প এলাকায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে নাকা তল্লাশি চালানোর সময় ময়নাগুড়ি দিক থেকে আসা একটি লরি আটক করে পুলিশ। লরিটি অসমের গৌহাটি থেকে আসছিল।

ওই সময় লরিতে তল্লাশি চালিয়ে চা-পাতার ব্যাগের আড়ালে থাকা প্রচুর পরিমাণে বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৭৮০ বাক্স ESSE স্পেশাল গোল্ড সিগারেট।

এছাড়া ১১ কার্টন ESSE হালকা সিগারেট ও ৩ কার্টন গ্রুডাং গরম সিগারেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে অসমের তৈরি ২৩০ ব্যাগ চা পাতা।

জানা গেছে বিপুল পরিমাণ এই বিদেশি সিগারেট কলকাতার হাওড়ায় পাচার করা হচ্ছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর লরি চালক দিলীপকুমার ঝা (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হাওড়ার লিলুয়া থানার খালিয়া মাঝিপাড়া এলাকায়। লরিটি আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments