Tuesday, April 21, 2026
- Advertisement -

ডেঙ্গির মাঝেই বাংলায় বেড়ে চলেছে বার্ডফ্লু – চিন্তায় স্বাস্থ্য বিভাগ

- Advertisement -

ডেঙ্গির মাঝেই বাংলায় বেড়ে চলেছে বার্ডফ্লু – চিন্তায় স্বাস্থ্য বিভাগ

টিভি ২০বাংলা ডেস্ক :- কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না ডেঙ্গি ও ম্যালেরিয়াকে। কোলকাতা সহ প্রায় সমস্ত বাংলার ত্রাস এখন ডেঙ্গি ও ম্যালেরিয়া। বিশেষ করে বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে এই দুই মশাবাহিত রোগ। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে বার্ডফ্লু। এর আগে ফেব্রুয়ারি মাসে বার্ড ফ্লু আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছিল। এরপর জুলাই মাসেও আক্রান্তের খবর সামনে আসে। ঘটনার ন’দিনের মাথায় আবারও শিশুদের বার্ড ফ্লু আক্রান্তের খবর মিলছে। যা কার্যত ভাবাচ্ছে চিকিৎসকদের। কারণ, এই সকল শিশুরা কোনও একটি এলাকার বাসিন্দা নয়। এদের কারও বাড়ি মালদহ, কারও ২৪ পরগনা কারও হাওড়া। শুধু তাই নয়, এই পরিসংখ্যানটি একটি হাসপাতালের। খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থেকেও।

বার্ডফ্লু প্রধানত পাখি বাহিত হলেও সংক্রমন ছাড়ায় খুব দ্রুত। কোনো পরিবারের বা এলাকায় একজনের হলে দ্রুত তা ছড়িয়ে পরে। এই বিষয়ে চিকিৎসক সুমন পোদ্দার বলেন, “গত পাঁচ-সাতদিনের মধ্যে ঘরে ঘরে বাচ্চাদের জ্বর-কাশি-সর্দি-গায়ে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়েছে। যে বাড়িত ঢুকছি সেই বাড়ির কোনও না কোনও সদস্য আক্রান্ত হচ্ছে। জ্বর ছেড়ে যাওয়ার মারাত্মক কাশি হচ্ছে। সেটা কমতে কষ্ট হচ্ছে। গলায় প্রচণ্ড ব্যথা। যাঁরা একটু বড় বাচ্চা তাঁরা প্রকাশ করতে পারছে। কারও নিউমোনিয়া আছে। এদের বেশির ভাগই ইনফ্লুএঞ্জা-A, H1N1 পাচ্ছিলাম। সম্প্রতি H3N2 পাচ্ছি।” এর ফলে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দফতর। উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments