তৃণমূল কংগ্রেসের উদ্দোগে শুরু হতে চলেছে বিনা মূল্যে কোচিং সেন্টার
কাজল মিত্র টিভি ২০ বাংলা :- বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এর অনুপ্রেরণায় তথা যুব তৃণমূল কংগ্রেস নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে
সালানপুর ব্লকের কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে বিনা মূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হল।যার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা বারাবনির যুব তৃণমূল কংগ্রেস নেতা মুকুল উপাধ্যায়।তার সাথে এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি, সমাজসেবী ফুচু বাউরি সহ আরো অনেকে। তাছাড়াও এই দিন নতুন কোচিং সেন্টার থেকে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে বই খাতা কলম তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে মুকুল উপাধ্যায় বলেন,শিক্ষক দিবস উপলক্ষে প্রথম সালানপুরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য বিনা মূল্যে এই কোচিং সেন্টার করা হলো।যা থেকে ছাত্র ছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে।আগামী দিনে ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এইরকম উদ্যোগ নেওয়া হবে।

