Wednesday, April 29, 2026
- Advertisement -

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা সভা ।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা সভা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাস ব্লকের আকুই এক নম্বর অঞ্চলের দক্ষিণ মান্দাড়া বুথে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা সভা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । তবে হঠাৎ কেন এই সংবর্ধনা সভা তার অন্তর তদন্ত করতে গিয়ে জানা যায় সমাজের বিভিন্ন স্তরে বহু মানুষ রয়েছেন সমাজের প্রতি যাদের অবদান অনস্বীকার্য সেই সমস্ত মানুষদের এই সংবর্ধনা সভাতে সংবর্ধনা জানানো হলো।

তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষদের নিয়ে সুসমাজ গড়ার লক্ষ্যে লড়াই চালাচ্ছেন আজকের এই কর্মসূচি আবারও তার বার্তা বহন করলো । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের সংবর্ধনা দিলেন । সংবর্ধিত হতে পেরে খুশি প্রত্যেকেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments