দীঘা পর্যটকদের জন্য খুশির খবর। সমুদ্র বরাবর লং ড্রাইভ।
টিভি ২০ বাংলা :- সমুদ্রের পাশ বরাবর তৈরি হতে চলেছে মেরিন ড্রাইভ। এরফলে একসঙ্গে জুড়ে যাচ্ছে দিঘা, শংকরপুর, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটন ক্ষেত্রগুলিতে। খুশি পর্যটকরা।
এবার সমুদ্রকে সাক্ষী রেখেই এক পর্যটনক্ষেত্র থেকে আরেক পর্যটন ক্ষেত্রে অতি সহজেই পৌঁছবেন যাত্রীরা। দিঘা-মন্দারমনি-তাজপুর-শঙ্করপুরের কানেক্টিং রাস্তা হতে চলেছে। সমুদ্রের ধার ঘেঁষে এই রাস্তার নাম দেওয়া হয়েছে মেরিন ড্রাইভ (Marine Drive)। এই রাস্তার কাজ প্রায় শেষ। এখন কেবল উদ্বোধনের অপেক্ষা।
বছর দশেক আগের দীঘা আর আজকের দীঘার মধ্যে রয়েছে অনেক ফারাক। আর সেই ফারাক আরও বেশি করে নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই একেবারে মুম্বইয়ের ধাঁচে এবার সমুদ্র সৈকতে গড়ে উঠেছে “সৈকত সরণি”। বুধবার পুর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক থেকেই তারই উদ্বোধন মূখ্যমন্ত্রী।

