দু’বছর করোনা পর এবছর মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তিন মূর্তি সমাজ কল্যাণ সংঘ ।
কনক অধিকারী, ময়নাগুড়ি :-
সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগাড়াবাড়ী তিন মূর্তি সমাজ কল্যাণ সংঘের, উদ্যোগে প্রত্যেক বছর মত এ বছর ও মেলার পাশাপাশি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তিন মূর্তি সমাজ কল্যাণ সংঘ সভাপতি হেমন্ত রায় বলেন ।
তাঁরা দীর্ঘদিন ধরে করে আসছেন এই পূজো। 2 বছরে করোনা আবহাওয়ার কারণে তারা পূজো দিয়ে শেষ করেছেন।
কিন্তু মেলা করেনি বলে জানান কমিটির সভাপতি।
এবছর মেলার পাশাপাশি বিভিন্ন ধরনের নাচ ,গান, নাটক, তুলে ধরেন তারা, আশা রাখছেন যে আগামী দীর্ঘ দিন যেন এইভাবে করতে পারে ,
জানা গেছে এই পূজো ৪৫ তম বছরে পরলো। এই শ্যামা পূজা সদস্য সংখ্যা ৪০ থেকে ৪৫ জন নিয়ে এই পূজো করে আসছেন।।
এবং তিন মূর্তি সমাজ কল্যাণ সংঘ সদস্য বিমল সরকারের স্মরণ সভা করেন।।
নাচ গান নাটক করছেন যারা তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

