Tuesday, April 21, 2026
- Advertisement -

দুবরাজপুরে সাড়ম্বরে পালিত হলো মা রক্ষ্মাকালির পুজো।

- Advertisement -

সেখ ওলি মহম্মদ, বীরভূম :- গতকাল শনিবার রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাজার নবারুণ সংঘের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো। ৩০০ বছরেরও বেশি পুরাতন এই পুজো শেষ দুই বছর করোনা আবহে জাঁকজমক পূর্ণ না হলেও এই বছর পুজো দেখবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। নির্দিষ্ট প্রথা মেনেই চলে দেবীর আরাধনা। রক্ষাকালী পুজোয় সারারাত ব্যাপী চলে দেবীর আরাধনা। এই রক্ষা কালী পুজোয় মাকে ভোগ অর্পণ করা হয় এবং সূর্যোদয়ের আগেই আবার দেবীকে লালবাজার সংলগ্ন একটি পুকুরে বিসর্জন করা হয়। নবারুণ সংঘের সেক্রেটারী সুবীর গড়াই জানান, এই পুজো শতাধিক বছরের পুরনো। আগে কলেরা, বসন্ত রোগে আক্রান্ত হলে মা রক্ষাকালীর পুজো করলে পরিত্রাণ পাওয়া যেত। তাই আমরা এই পুজো করে আসছি।দুবরাজপুরে সাড়ম্বরে,দুবরাজপুরে সাড়ম্বরে

দুবরাজপুরে সাড়ম্বরে পালিত হলো মা রক্ষ্মাকালির পুজো।

MORE NEWS – Bamongola থানার বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন মালিকদের হাতে ।

বিশ্বজিৎ মন্ডল , মালদা :- বামনগলা থানার বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার, বামনগোলা থানার বিভিন্ন জায়গায় থেকে বেশ দুই মাস ধরে অভিযোগ আসে ফোন চুরির ঘটনা অবশেষে বামনগোলা থানার পুলিশ শুরু করে খোঁজ।অবশেষে ফোন গুলি পাওয়া যায়,পরে ফোন গুলি মালিকদের পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে ডেকে তাদের হাতে তুলে ফোন।ফোনের মালিকেরা জানান পুলিশের ভুমিকায় তাদের দায়িত্বে তাদের ধন্যবাদ জানায় তাদের এই মানবিকতা পরিচয় দিলেন বামনগোলা থানা পুলিশ। বামনগোলা থানার পুলিশ জানিয়েছেন,গত দুই মাস ধরে বামনগোলার পাকুয়াহাট এলাকায় বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিরা বামনগোলার পাকুয়াহাট ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। CONTINUE READING

MORE NEWS – ডাকাতির ছক বানচাল করল মিনাখাঁ থানার পুলিশ।

নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- ডাকাতির ছক বানচাল করল মিনাখাঁ থানার পুলিশ। উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র সহ ৯ রাউন্ড গুলি, ও একটি ধারালো অস্ত্র সহ দুটি মোটর বাইক উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের রাসখোলা মাঠ সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে, এমনটাই খবর আসে মিনাখাঁ থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্র শনিবার ভোররাতে ওই এলাকায় হানা দেয় মিনাখা থানার পুলিশ। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments