Thursday, April 30, 2026
- Advertisement -

পুজোর অনুদানে সায় কলকাতা হাইকোর্টের

- Advertisement -

 

পূজোর অনুদানে সায় কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা কলকাতা :-  মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো জয়। অবশেষে কলকাতা হাইকোর্ট পূজোর অনুদানে সায় দিল। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তবে ৬ টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে অনুদানের ক্ষেত্রে। কিন্তু ৬টি শর্ত বিস্তারিত ভাবে এখনো জানানো হয়নি।

উল্লেখ্য গত ২২ আগস্ট পূজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই তিনি জানিয়েছিলেন যে এবারে পূজোতে প্রায় ৪৩ হাজার পূজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। এই নির্দেশের তীব্র নিন্দা জানিয়ে হাইকোর্টে ৫টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল রাজ্য সরকারী কর্মীদের ডি.এ বকেয়া মেটানোর চেয়ে কী বড়ো হয়ে উঠল পূজো অনুদান? কিন্তু আজ মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments