Sunday, April 19, 2026
- Advertisement -

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার করুইগ্ৰামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়

- Advertisement -

 

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার করুইগ্ৰামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়

নিউজ ডেস্ক ব্যুরো :- কয়দিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের করুইগ্ৰামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়। ফের করুইগ্ৰামের ওই পুকুর থেকে গতকাল উদ্ধার হয় একটি ঠাকুরের মূর্তি। আজ সকালেও একটি মূর্তি উদ্ধার হয়।স্থানীয় সূত্রে জানা গেছে ওই পুকরটির নাম হলো সিতে পুকুর। পরপর এই নিয়ে তিনটি ঠাকুরের মূর্তি উদ্ধার হলো, করুইগ্ৰামের সিতে পুকুর সংস্কার করার সময়ে। সেটা নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। ঠাকুরের মূর্তি দুটি প্রাচীন বলে জানা গেছে। মূর্তিগুলি পুলিশ প্রশাসন নিয়ে যায়। সিতে পুকুর থেকে মূর্তিগুলো উদ্ধার হয়েছে,সেই পুকুরে সামনে ভিড় জমাচ্ছে করুই এলাকার মানুষেরা। এবার ওই পুকুরে দেখা মিলল পুরোনো দিনের ধ্বংস ইট সামগ্রি। গ্রামের মানুষের প্রাথমিক অনুমান,বহু প্রাচীনকালে এখানেই হয়তো ঠাকুরের মন্দির বর্তমান ছিল,যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুকুর থেকে আরো কিছু পুরাতত্ত্বিক সামগ্রী পাবার আশায় রয়েছেন গ্ৰামের মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments