প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোন হদিশ মিলেনি নিখোঁজ নাবালকের
পার্থ ঝা,মালদা :- আনুমানিক ২৪ ঘণ্টা কেটে গেলেও মিলেনি নিখোঁজ নাবালকের কোন হদিশ।গতকাল থেকে বিপর্জয় মোকাবিলা দপ্তরের অধিকারেরা ডুবুরি নিয়ে চালাচ্ছেন মানিকচকের চৌকি মিরদাদপুর এলাকার কালেন্দ্রী নদীর বুক জোরদার তল্লাশি অভিযান।তবুও মিলেনি কোন হদিশ।এ মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙ্গে পরেছে নিখোঁজ নাবালকের পরিবার।জানা গেছে নিখোঁজ নাবালকের নাম সেখ জাফর(১৩)।
উল্লেখ্য,গতকাল অর্থাৎ শনিবার দুপুর নাগাদ তিন বন্ধু এক সাথে যায় কালেন্দ্রী নদীতে স্নান।স্নান করতে নামার নিমেষের মধ্যে নদীর তীব্র স্রতে তোলিয়ে যায় বলে জানা গেছে।খবর ছড়াতেই উদ্ধার কাজে নেমে পরে স্থানীয় বাসিন্দারা।তবে দীর্ঘক্ষন ধরে খোঁজাখোঁজির পর কোন হদিশ মেলেনি।
আবারো রবিবার সকাল থেকেই ডুবুরি নামিয়ে চলে কালেন্দ্রীর নদীর তীব্র স্রতের মধ্যেয় তল্লাশি অভিযান।তবে খবর প্রকাশিত হওয়া পযর্ন্ত নিখোঁজ নাবালকের কোন খোঁজ মেলেনি।এদিকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

