সোমবার সকাল থেকেই স্যাঁতসেঁতে আবহাওয়া।নিম্নচাপের প্রভাবে কোলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়া সাথে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উপকূলের জেলাগুলিতে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পর্যটকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ চোখ রাঙিয়ে সোমবার স্থলভাগে প্রবেশ করতেই ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত শুরু হয়েছে শহরতলীতে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে এমনটাও জানিয়েছে আবহওয়া দপ্তর। সমুদ্রপৃষ্ঠে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।মঙ্গলবারেও ভারী বৃষ্টি হতে পারে। ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দুই পরগনাসহ, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান ও পশ্চিবঙ্গের জেলাগুলোতে।

