Friday, April 24, 2026
- Advertisement -

৯৬ বছরে থামল রানী দ্বিতীয় এলিজাবেথের সফর 

- Advertisement -

 

৯৬ বছরে থামল রানী দ্বিতীয় এলিজাবেথের সফর

ওয়েব ডেস্ক :- চলে গেলেন ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী শাসক রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৬ বছর।

গত বছর অক্টোবর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে রানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। খবর পেয়েই রাজপরিবারের সকল সদস্য চলে আসে। রানীর চার ছেলে মেয়ে – যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, যুবরাজ অ্যান্ড্রিউ ও যুবরাজ এডওয়ার্ড এবং নাতিরাও আসে। পরে রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, “রানি আজ বিকেলে বালমোরালে শান্তিতে পরলোক গমন করেছেন। রানীর দেহ আজ সন্ধ্যায় বালমোরালে রাখা থাকবে এবং আগামীকাল লন্ডনে নিয়ে আসা হবে।”

রানী দ্বিতীয় এলিজাবেথকে গত কয়েক মাস ধরেই অসুস্থ দেখাচ্ছিল। চেলসি এক ফ্লাওয়ার শোতে তাঁকে একটি মোটরচালিত হুইলচেয়ারে চলাফেরা করতেও দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রোপদী‌ মূর্মূ। এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, ‘২০১৫ এবং ২০১৮’ সালে যখন ব্রিটিশ যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম, তখন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল। আমি কখনও তাঁর উষ্ণতা এবং উদরতার কথা ভুলব না। একটি সাক্ষাতে তিনি বিয়েতে মহাত্মা গাঁধীর দেওয়া রুমাল আমায় দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments