Wednesday, April 29, 2026
- Advertisement -

বঙ্গে বাজাল ভোটের ঘন্টা ! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর ভোট ঘোষণা করলেন নির্বাচন কমিশন

- Advertisement -

 

বঙ্গে বাজাল ভোটের ঘন্টা ! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর ভোট ঘোষণা করলেন নির্বাচন কমিশন

অর্চিতা মন্ডল, হুগলি:— অনেক আলোচনা সমালোচনার পর ভোটের তারিখ ঘোষণা হল।
প্রথম দিকে নির্বাচন কমিশন জানিয়েছিলেন ভোট এক দফায় হবার সম্ভাবনা ছিল। কিন্তু আবারও তাদের চুলচেরা বিশ্লেষণের পর আজ জানা গেল ভোট হবে দুই দফায়।

প্রথম দফার ভোট হবে ২৩ শে এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ শে এপ্রিল।

প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং মুর্শিদাবাদের ২২টি আসনেই প্রথম দফায় ভোট হবে।
এছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় দফা ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে। এই দফায় দক্ষিণবঙ্গের আরও কিছু শহর ও তার আশপাশের জেলাগুলিতে এই পর্যায়ের ভোটগ্রহণ হবে।

যেসব জেলায় ভোট হবে সেগুলি হল কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

দুই দফার ভোট হবার পর ৪ মে এক সঙ্গে প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল।

ভোটের নির্ঘন্ট থেকেই রাজ্যজুড়ে নির্বাচনের উত্তাপ বাড়ছে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। নিজেদের এলাকার ভোটের দিনক্ষণে ভোটাররাও নজর রাখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments