নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- শনিবার দুপুরে বনগাঁ থানার রেল বাজার সংলগ্ন এলাকায় পরপর দুই তিন টি দোকানে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকারও বেশি ব্যবসায়ীদের দাবি৷ এলাকাবাসীদের কথায় ওই দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট আছে সেখানে প্রতিদিন রেলের সমস্ত ময়লা আবর্জনা পোড়ানো হয় ,সেখান থেকেই এদিন আগুন লেগেছে বলে তাঁদের ধারণা৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার রেল বাজারের বাটা মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এব্যপারে তিনি অভিযোগ করে বলেন সম্পূর্ণভাবে রেলের উদাসীনতার কারণে এদিনের অগ্নিকাণ্ড ঘটেছে৷ বহুবার পুরসভার পক্ষ্ থেকে রেলকে ওই স্থানের ভ্যাট পরিস্কার করার কথা বলা হলেও তা সময়মত পরিস্কার না করে দীর্ঘদিন পরে ওখানকার নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে পরিস্কার করা হয় বলে জানা গিয়েছে৷
এদিন তেমনই ভাবে ওই আবর্জনার স্তুপ থেকে আগুন ছড়িয়েছে বলে মনেকরা হচ্ছে৷ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছি তাঁদেরকে পুরসভারপক্ষ থেকে যেভাবে সাহায্য করা যায় তার চেষ্টা করব এবং এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে নিদিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জানাব৷ দমকলের সূত্রে জানা গিয়েছে একটি মোবাইলের দোকান একটি প্রসাধনী সামগ্রীর দোকান এবং একটি ফার্মেসীর দোকান ঘর আগুনে ভস্মীভূত হয়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বনগাঁ স্টেশন এলাকায় রেলের উদাসীনতার করণে অগ্নিকান্ড৷
MORE NEWS – জেমারীতে ভগবত কথা ও যজ্ঞ অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায়। 
কাজল মিত্র :-জেমারী রেলগেট ময়দানে 9দিন ব্যাপী ভগবত কথা ও যজ্ঞ অনুষ্ঠানে ভগবানের আশীর্বাদ নিতে এলেন মেয়র তথা বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়।এদিন ভগবান গোপালের কাছে তিনি সবার মঙ্গল কামনা করেন।এদিন বিধান বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ জেমারী অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন বিধান উপাধ্যায় বলেন প্রতি বছর আমি এই অনুষ্ঠানে আশি,প্রচুর মানুষ ভাগবত কথা শুনতে আসেন।পুরো গ্রাম বাসীরা মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান করে তা সত্যি দেখার মত ।

