Wednesday, April 29, 2026
- Advertisement -

বিজেপি কর্মীর স্মরণ সভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

- Advertisement -

 

নিহত বিজেপি কর্মীর স্মরণ সভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

মাধব দেবনাথ , নদীয়া :- আহারে আমার নেকা কিছুই জানে না, রাজ্যের বোমা বন্দুক উদ্ধার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেলের মাঠ এলাকায় দলীয় কর্মীর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। প্রথমে বিজেপি কর্মী বিপ্লব শিকদারের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে। আর কেন প্রতিবাদ করেছিল সেই প্রশ্ন তুলে আমাদের দলের সমিতির মেম্বারের বাড়িতে গেছে রাত্রিবেলা। তিনি কাজে বাইরে ছিলেন তাকে না পাওয়ার কারণে মেয়ে আর জামাইকে ধরে নিয়ে যাচ্ছিলেন। আর সেই প্রতিবাদ করেছিল তার পরিবারের আরেক সদস্য, ঠিক তখনই ওই থানার সিআই রিভলভার বের করে তাকে গুলি চালিয়ে দিল। এত বন্দুক এবং বোমা উদ্ধার হচ্ছে তাও মমতা ব্যানার্জি নেকি সুর নেকিয়ে নেকিয়ে বলছেন এত বন্ধুক বোমা কোথা থেকে আসছে। আহারে নেকি উনি কিছুই জানেন না। বলছেন উত্তরবঙ্গ হাসছে পাহাড় হাসছে। পাশাপাশি অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, কোথায় জোয়ার ওটাতো দুর্নীতির জোয়ার আর হিংসার জোয়ার। জন তো ওদের সঙ্গে নেই। হলে আর রাস্তায় বের হতো না। গিয়ে দেখেছেন পুরো পার্টি টাই উঠে গেছে। মানুষ কেন চোর চোর বলছে? এত বড় সর্বভারতীয় নেতা মহামন্ত্রী তাঁকে চোর চোর বলছে মানুষ, আগে সেই প্রশ্নের উত্তর দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments